শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২১ Time View

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারের (৭) পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের খবরটি জানার পর থেকেই প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াতে রাতেই পল্লবীতে রামিসাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তিনি নিহতের বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন।

এর আগে গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। আজই মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং সে আদালতে নিজের দোষ স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category