শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

শনিবার দুপুরে চাঁদপুরে জনসভায় যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে। এই কর্মসূচির আওতায় আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি চাঁদপুর সফরে এসেছেন।

এ সময় কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category