শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩১ Time View

সিলেট ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত করতে ডাবল লাইন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রী ও ব্যবসায়ীরা কম খরচে দ্রুত যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধা পাবেন।

শনিবার সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় রেলখাতকে অগ্রাধিকার দিতে চায় সরকার, কারণ সড়কপথ সম্প্রসারণের সীমাবদ্ধতা রয়েছে। তিনি উল্লেখ করেন, অতিরিক্ত সড়ক নির্মাণের ফলে যানবাহনের চাপ বাড়ে এবং কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুরবস্থার কথাও তুলে ধরেন সরকারপ্রধান। তিনি জানান, বর্তমানে এ রুটে যাতায়াতে দীর্ঘ সময় লাগে এবং বিভিন্ন স্থানে সড়কের অবকাঠামোগত সমস্যা রয়েছে। জমি অধিগ্রহণ জটিলতাসহ কিছু প্রশাসনিক প্রতিবন্ধকতা থাকলেও দ্রুত কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে নগরীর চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে দিনব্যাপী সফর শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category