রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

জুলাইয়ের শহীদ ও আহত ১০ স্বজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

রাষ্ট্রীয় ও সরকারি নানান সীমাবদ্ধতা পেরিয়ে বাস্তবতার আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরির নিয়োগপত্র হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

নিয়োগপত্র বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের গণআন্দোলনে শহীদ ও আহতদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কারণেই দেশের মানুষ আজ সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন পরিবেশে নিশ্বাস নিতে পারছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত সব ঐতিহাসিক আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এসব ত্যাগের পেছনে একটিই মূল লক্ষ্য ছিল একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ। ক্ষতিগ্রস্ত সবাই একটি সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলেন। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে দেশকে আমরা কী দিতে পারলাম, সেটাই এখন মুখ্য হওয়া উচিত।

জুলাই আন্দোলনে অবদান রাখা প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন ও পুনর্বাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন সরকারপ্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category