বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২ Time View

দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৪ কোটি লিটার ভোজ্যতেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, অনুমোদিত ক্রয়ের আওতায় ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন এবং ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহ করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার পিইটি বোতলে) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি লিটার ১৮৩ টাকা ৯৫ পয়সা দরে এ তেল সংগ্রহ করা হবে।

এদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে প্রতি লিটার ১৬৪ টাকা ৭৭ পয়সা দরে তেল কেনা হবে। এ বাবদ ব্যয় হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা।

সব মিলিয়ে দুই ধরনের ভোজ্যতেল ক্রয়ে সরকারের মোট ব্যয় দাঁড়াবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

এ ছাড়া বৈঠকে মসুর ডাল, সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের আরও কয়েকটি প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category