রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ডিএমপির তিন থানায় ওসিকে বদলি

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬ Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানায় নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায় বদলি করা হয়েছে। এছাড়া লাইনওয়ারে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুই কর্মকর্তাকে। দারুসসালাম থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া এবং আদাবর থানার জিয়াউর রহমানকে পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মিরপুর মডেল থানার সাবেক ওসি গোলাম আজমের বিরুদ্ধে এক ভুক্তভোগীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে মিরপুর থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করার পর এই রদবদল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category