শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তারেক রহমান দেশে ফেরার পর চাঁদাবাজি বেড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর চাঁদাবাজির ঘটনা দ্বিগুণ-তিনগুণ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৫ জুলাই) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধান মহল এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান বাংলাদেশে আসার পর চাঁদাবাজি দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেছে। আমরা তাকে সতর্ক করে বলতে চাই, বাংলাদেশ পরিবর্তিত হয়েছে। আগে গিয়াস উদ্দিন আল মামুনের সঙ্গে মিলে যে দুর্নীতি ও চাঁদাবাজি করা হয়েছিল, শহীদ আবু সাঈদের এই নতুন বাংলাদেশে তা আর চলতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, নির্বাচনে দুইশত আসন পাওয়ার পর জনগণকে বৃদ্ধাঙুলি দেখানো হয়েছে। সংসদে চপ্পুকে নিয়ে এসে জনগণের সঙ্গে গাদ্দারি করা হয়েছে। দেশের মানুষ সংস্কার প্রত্যাশা করলেও এখন উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ৫ আগস্টের পর আওয়ামী দোসররা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। একই পথ ব্যবহার করে শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের অভিযুক্তরাও দেশ ছেড়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করার আহ্বানও জানান তিনি।

পথসভায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ময়মনসিংহ জেলা এনসিপি নেতা জসীম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হান, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম খান, জেলা সাংগঠনিক সম্পাদক হাসনাত হৃদয়সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category