রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪ Time View

সমগ্র বাংলাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রোববার দুপুর ২টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে তিনি এই আহ্বান জানান। আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার পানিবন্দী হয়ে আছে। স্থানীয়রা জানান, বেড়িবাঁধের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

নাহিদ ইসলাম জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেড়িবাঁধের জন্য বরাদ্দের কয়েক লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এবারের বাজেটেও বেড়িবাঁধের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তিনি ভুক্তভোগীদের কথা সংসদে তোলার প্রতিশ্রুতি দেন। এই টাকা যাতে স্থানীয় সংসদ ও স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে ব্যয় করে এবং জনগণের কষ্ট যাতে দ্রুত সময়ের মধ্যে দূর হয়, সেজন্য তাঁরা চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, তাঁদের সক্ষমতা অনুযায়ী তাঁরা সহযোগিতা করছেন। দলীয় নেতাকর্মীদের প্রতিও বন্যাদুর্গতদের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামকে নিয়ে চিন্তিত।

ত্রাণ বিতরণকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম এবং ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এনসিপি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক চট্টগ্রাম কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাহেদুল আলমসহ এনসিপি ও তার সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category