মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ও সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার সেই রায়কে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। সংস্কার হচ্ছে জনগণের মূল ম্যান্ডেট (গণরায়)।

মঙ্গলবার বিকেল ৩টায় টাঙ্গাইলের সখীপুর তালতলা চত্বরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির আহ্বায়ক ফরিদ শিকদার জিয়া।

নাহিদ ইসলাম বলেন, আমরা কেন সংস্কার চাই? কারণ পুলিশসহ সব প্রশাসন দলীয় হয়ে যায়। আমরা এমন সংস্কার চাই যেখানে পুলিশ (বিনা কারণে) কাউকে গ্রেপ্তার করতে পারবে না। বিএনপি সরকার নির্বাচনের আগে ১ কোটি লোকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কয়টা কর্মসংস্থান হয়েছে? যে বাজেট দেওয়া হয়েছে, তাতে কর্মসংস্থানের কোনো রূপরেখাই নেই।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ থেকে কোনো দুর্নীতি বন্ধ হবে না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কমানো হয়নি, বরং উল্টো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সীমান্তে বাংলাদেশি ভাই-বোনদের হত্যা করা হচ্ছে এবং ভারতীয় নাগরিকদের ‘বাংলাদেশি’ বলে পুশইন করা হচ্ছে। এই ভারতীয় পুশইন অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।

বিগত গণ-আন্দোলনের প্রসঙ্গ টেনে এনসিপি’র আহ্বায়ক বলেন, ২০২৪ সালের জুলাই মাসে দেশের মানুষ পরিবর্তনের জন্য জীবন ও রক্ত দিয়েছে। এক দলকে সরিয়ে অন্য দলকে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি।

পথসভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন এনসিপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং উপজেলা এনসিপির সদস্য সচিব মাওলানা আনাছার আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category