সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’: রিজভী আইন কর্মকর্তা নিয়োগে অভিযোগের প্রমাণ চাই, তদন্তে আপত্তি নেই: অ্যাটর্নি জেনারেল পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন সরকারের সমালোচনা করা যাবে, রাষ্ট্রের বিরুদ্ধে নয়: তথ্যমন্ত্রী নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দুবাইয়ে জামিনে মুক্ত বেনজীর চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার ১৪ মাসে রোহিঙ্গা ক্যাম্পে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১৬৬ ইরান সংঘাত দীর্ঘ হলে ইসরায়েলকে রক্ষা কঠিন হতে পারে: মার্কিন জেনারেল সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে সতর্ক করলেন আরাগচি

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, জনগণের সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করা হবে। বর্তমান সরকারের কর্মসূচি এবং ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকে দেশ ও নিজ নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা হবে বলেও জানান তিনি।

রোববার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের লক্ষ্যে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শফিকুল হক মিলন বলেন, নির্বাচনী এলাকার বহু মানুষের নানা ধরনের সমস্যা রয়েছে। রাতারাতি সবার সমস্যা সমাধান সম্ভব নয়। তবে সবার সহযোগিতা ও সরকারের উন্নয়ন কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে প্রত্যেককে সহযোগিতা করা হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ একটি ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছিল। দেশের মানুষ ওই প্রস্তাবনার প্রতি আস্থা রেখেই বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে এবং সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

পবা-মোহনপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সার্বিক, বিশেষ করে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি পরিকল্পিত ও উন্নত পবা-মোহনপুর গড়ে তোলা হবে।

অনুষ্ঠান শেষে অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করেন সংসদ সদস্য।

অটোরিকশা পেয়ে উপকারভোগী সারোয়ার জামান হাতেম বলেন, এই উপহার তার পরিবারে নতুন আশার সঞ্চার করেছে। অটোরিকশাটি চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ, সন্তানদের লেখাপড়ার খরচ এবং অন্যান্য প্রয়োজন মেটাতে পারবেন। এ ধরনের উদ্যোগের জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, আব্দুল কাদেরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করতে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। এই উপহার শুধু একটি বাহন নয়, বরং একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category