শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নেতানিয়াহুর সঙ্গে কথা বলে হিব্রু ভাষায় যা লিখলেন মোদী

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় একটি পোস্ট দেন মোদী, যা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে।

পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, তিনি তার ‘বন্ধু’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এসময় নেতানিয়াহু এবং ইসরায়েলের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে, আগামী বছরে ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারত্ব কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন মোদী।

পোস্টে আরও জানানো হয়, দু’নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও দৃঢ় সংকল্প নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ তাদের অভিন্ন অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

২০২৬ সালে মোদী ও নেতানিয়াহুর মধ্যে এটিই প্রথম সরাসরি কথোপকথন। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে দুই নেতার মধ্যে সবশেষ যোগাযোগ হয়েছিল। সে সময় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মোদীকে অবহিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

তারও আগে, ২০২৫ সালের অক্টোবর মাসে দুই নেতার মধ্যে কথা হয়। তখন গাজা পরিকল্পনার অগ্রগতির জন্য নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। সেই ফোনালাপটি আসে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া নেতানিয়াহুর এক বক্তব্যের পরপরই, যেখানে তিনি জাতীয় বিষয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই দেন এবং বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বাড়লেও প্রধানমন্ত্রী মোদীসহ বেশ কয়েকজন বৈশ্বিক নেতার কাছ থেকে ইসরায়েল নজিরবিহীন সমর্থন পাচ্ছে বলে দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category