সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী ফরহাদ বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী মাদারীপুরে নসিমন-ভ্যান সংঘর্ষে তরুণের মৃত্যু ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাত, রাজনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছে ইসরায়েল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন সংসদেই সম্ভব: গয়েশ্বর এরদোয়ান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিশরের যোগদানের সম্ভাবনা তিন ইরানি বৈমানিক আটক, অস্বীকার করল কাতার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে উদ্ধারকারীদের তল্লাশি, ফ্লোরেসে নিহত ৪৭ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১, তীব্র নিন্দা ইরানের

ফরহাদ বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এর সাথে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন। আশা করা হচ্ছে, দ্রুতই এ সংকট কেটে যাবে এবং ডিসেম্বরের মধ্যে ঘাটতি পূরণ সম্ভব হবে।

পঞ্চগড়ের রাজনৈতিক সম্প্রীতি নিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, সব দলকে সঙ্গে নিয়ে একটি সার্বজনীন পঞ্চগড় গড়ে তুলতে হবে। সরকারের ভুল-ত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হবে।

একই অনুষ্ঠানে জেলায় চার মেট্রিক টন মাছের ঘাটতির কথা তুলে ধরে তিনি আগামী মৎস্য সপ্তাহের আগেই পঞ্চগড়কে মাছ উৎপাদনে স্বাবলম্বী করার তাগিদ দেন।

পঞ্চগড় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে.এম. আব্দুল হালিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category