শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২১ Time View

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী আর আসেনি, ছিলও না। বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না।

শনিবার  দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শন শেষে চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আমরা শেষ হবো না, আপনারাই শেষ হবেন। কেউ নিজ বাড়িতে কিংবা কর্মস্থলে নিরাপদে থাকতে পারবেন না। কারণ সবাই সবার কর্মকাণ্ড সম্পর্কে জানে।

তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করবেন না। সবাই মিলে মানুষের জন্য একটি কার্যকর ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের আস্থা ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category