সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী ফরহাদ বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী মাদারীপুরে নসিমন-ভ্যান সংঘর্ষে তরুণের মৃত্যু ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাত, রাজনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছে ইসরায়েল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন সংসদেই সম্ভব: গয়েশ্বর এরদোয়ান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিশরের যোগদানের সম্ভাবনা তিন ইরানি বৈমানিক আটক, অস্বীকার করল কাতার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে উদ্ধারকারীদের তল্লাশি, ফ্লোরেসে নিহত ৪৭ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১, তীব্র নিন্দা ইরানের

মাদারীপুরে নসিমন-ভ্যান সংঘর্ষে তরুণের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

মাদারীপুরে যাত্রীবাহী ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আশিক জমাদ্দার (১৮) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক খোয়াজপুর গ্রামের লেয়াকত জমাদ্দারের ছেলে। তিনি ওই ভ্যানের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আশিক বাড়ি থেকে ভ্যানে চড়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির নসিমন ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে আশিক সড়কে ছিটকে পড়লে নসিমনটি তাঁর ওপর দিয়ে চলে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category