রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে এবং অল্প কিছুদিনের মধ্যেই পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, আর কোনো মানুষের ঘরবাড়ি যেন নদীতে বিলীন হয়ে না যায়, সেটিই সরকারের অঙ্গীকার।

শনিবার চিলমারী বন্দরসহ কুড়িগ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থায়ী বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে কুড়িগ্রামে দুটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে প্রায় ১০০টি পয়েন্টে কাজ চলছে। ভাঙন প্রতিরোধে কোনো দলীয় বিবেচনা না করে সবাইকে টেকসই সুরক্ষার আওতায় আনার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, মোস্তাফিজার রহমান, সুরাইয়া জেরিন রনি এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category