শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সারে ৩ হাজার মাদরাসা শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

ছেলের সুন্নাতে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে সাড়ে তিন হাজার মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীকে খাওয়ালেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর এবং তারুটিয়া গ্রামের চারটি মাদরাসা ও এতিমখানায় এই খাবারের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী ঢাকা থেকে এসে ঘারিন্দা ইউনিয়নের তারুটিয়া গ্রামের জামিয়া আল-হেরা মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজের আগে তিনি বলেন, ইসলামের বিধান অনুযায়ী খতনা উপলক্ষে অতিরিক্ত জাঁকজমক এড়াতেই তিনি এতিম ও সাধারণ শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী নিজেই মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল ও দই পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমাম এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category