রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

দেশে চলমান গ্যাস সংকট কাটিয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এটি শেষ হলে আজ (বৃহস্পতিবার) বিকেল থেকেই আবার গ্যাস সঞ্চালন শুরু হবে।’

তিনি বলেন, গ্যাস সঞ্চালন শুরু হওয়ার পর ধীরে ধীরে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ স্বাভাবিক হবে। এরপর প্রয়োজন অনুযায়ী গ্যাস উত্তোলন করা যাবে।

এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘বন্ধ হওয়ার আগে পরিস্থিতি যেমন ছিল, দুই-তিন দিনের মধ্যে আবার সেভাবেই স্বাভাবিক হয়ে যাবে।’

লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গ্যাস না থাকলে যেমন সাধারণ মানুষ পায় না, তেমনি বিদ্যুৎকেন্দ্রও গ্যাস পায় না। যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার চালু করা হবে।’

বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন বলি বিলগুলো নিয়ে আসুন, তখন কেউ বিল নিয়ে আসে না।’ তিনি আরও বলেন, ‘জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তবে মার্চ মাসের তুলনায় জুনে গরম কম ছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category