বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই এগোবে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে: ইব্রাহিম আজিজি জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্রান্সে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৪ ‘জুলাই’ ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক: ড. ইউনূস জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ

জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি আনন্দ ও বিজয়েরও দিন। তাঁর ভাষ্য, দীর্ঘ ১৮ বছর ধরে রক্তক্ষয়ী আন্দোলনের পর এদিন ফ্যাসিবাদের পতন ঘটে। তিনি আন্দোলনে অংশ নেওয়া বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে দেশে পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের সরকার কখনো ভুলে যায়নি। তিনি অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়েই তা প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category