শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সরবরাহ ব্যবস্থার জটিলতায় বাড়ছে মূল্যস্ফীতি: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে মূল্যস্ফীতিকে ‘মহাযন্ত্রণা’ আখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সরবরাহ ব্যবস্থাপনার বিভিন্ন জটিলতার কারণেই দেশে মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, কৃষকের কাছে বাজারের চাহিদা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না পৌঁছানোর কারণে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন হয়ে যায়। এতে বাজারে সরবরাহ বেড়ে গেলেও চাহিদা কম থাকায় কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি আরও জোরদার করেছে এবং সরবরাহ ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মূল্যস্ফীতিকে সবার জন্যই ‘পেইন’ উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজিসহ নানা ধরনের অদৃশ্য ব্যয় যুক্ত হওয়ায় শেষ পর্যন্ত ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হয়। এসব সমস্যা কমিয়ে আনতে সরকার কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category