শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। এ উদ্যোগে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিআইআইএসএস আয়োজিত ‘আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ক পুনরুজ্জীবনের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ভূ-রাজনৈতিক বাস্তবতার কারণে সার্ক পুনরুজ্জীবনের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় রয়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের দীর্ঘস্থায়ী উত্তেজনা সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠাকে আরও কঠিন করে তুলেছে। তবে এসব জটিলতা রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশ এ বিষয়ে আশাবাদী, তবে বাস্তববাদীও। সার্ক খুব দ্রুত আগের অবস্থানে ফিরবে-এমন প্রত্যাশা না থাকলেও আঞ্চলিক সমন্বয়ের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।

সেমিনারে অংশ নেওয়া সাবেক কূটনীতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও শিক্ষার্থীরা সার্ককে কার্যকর করতে এশিয়া অঞ্চলে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিদ্যমান প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category