শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫ Time View

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনের ফলে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ দীর্ঘ সময় পর মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি। অনেক লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, আমরা আজ এ অবস্থায় এসেছি।

শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত নির্বাচনে কুমিল্লার ৯টি আসন বিএনপিকে উপহার দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, এ দেশে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে, তথা কুমিল্লারও উন্নয়ন হয়েছে। সবসময়ই উন্নয়নের জোয়ার এসেছে। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না।

মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে। এটা কুমিল্লার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। বিশেষ করে কুমিল্লা-৬ সদর আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে এলাকার উন্নয়নে কাজ আদায় করতে হয়, তা আমি তাঁর কাছ থেকে শিখেছি।

তিনি আরও বলেন, প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের জন্য বড় একটি প্রকল্প আসছে। কুমিল্লা এখনো বিভাগ হয়নি, তারপরও ইনশাআল্লাহ কুমিল্লায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের প্রকল্পটি আসছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি। বিগত সরকারের সময়ে কুমিল্লা ছিল বঞ্চিত। এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এসেছে। এবার কুমিল্লা উন্নয়নের রোল মডেল হবে। কারণ বিএনপি সরকার দেশের উন্নয়নের সরকার।

তিনি বলেন, আপনারা জানেন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি। অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়, সদ্য ঘোষিত বাজেটে ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চাঁদপুরের রেল যোগাযোগ সহজ হবে, সময় বাঁচবে অন্তত ৩ ঘণ্টা। এটা বর্তমান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

মনিরুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের ৩ মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা গঠন হয়ে গেছে। সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান। আপনারা বর্তমান সরকারের প্রতি আস্থা রাখেন। কথা দিচ্ছি, জনাব তারেক রহমানের হাতে এ দেশ পথ হারাবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category