কোনো ধরনের আগাম প্রস্তুতি ছাড়া আগের সরকারের মতো ব্যাপক আকারের মেগা প্রকল্প গ্রহণে বর্তমান সরকার আগ্রহী নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, যেসব প্রকল্পে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয় না, সেগুলো সরকার উৎসাহিত করবে না। তবে যে প্রকল্পগুলো সরাসরি জনগণের কল্যাণে ভূমিকা রাখবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে। এর মাধ্যমে ঢাকাকে বাইপাস করে সিলেট-চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তরাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে।
সেতুমন্ত্রী সতর্ক করে বলেন, নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না হলে তা জাতীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।