রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ১০ হাজার ৬৫৩ কোটি টাকা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর প্রাণহানি চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের কড়া পদক্ষেপ মমতা, কেজরিওয়াল ও বিজয়নসহ একাধিক বিরোধী নেতা আটক: দিল্লির যন্তর মন্তরে উত্তেজনা নেত্রকোণায় গাছে ঝুলন্ত সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য হামের উপসর্গে দেশে একদিনে ৩ জনের মৃত্যু

সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বর্তমান সরকারের সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপে দেশে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। তিনি বলেন, চলতি বছরের তুলনায় অতীতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার অনেক বেশি ছিল।

শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ইপিআই, এইচপিভি টিকাদান, ই-ট্র্যাকার ও স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনাবিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে সরকারের নানামুখী উদ্যোগের কারণে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা ফিরে এসেছে। হাম ও ডেঙ্গুর মতো রোগ মোকাবিলায় চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং মৃত্যুহার হ্রাসে সারা দেশে বিভিন্ন কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশব্যাপী এ পর্যন্ত দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং এই টিকাদান কার্যক্রম এখনো চলমান রয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে চার মাস আগে থেকেই তথ্য সংগ্রহ করে তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এই সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন বিভাগ একযোগে সমন্বিতভাবে কাজ করছে এবং এ ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, হাম ও ডেঙ্গুর মতো সংক্রামক রোগ সফলভাবে নিয়ন্ত্রণে রাখতে দেশের প্রাথমিক ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রস্তুত করা হচ্ছে। এসব হাসপাতালে রোগীদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category