রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্পে সহায়তার অর্থ ১০ হাজার ৬৫৩ কোটি টাকা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর প্রাণহানি চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গু নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের কড়া পদক্ষেপ মমতা, কেজরিওয়াল ও বিজয়নসহ একাধিক বিরোধী নেতা আটক: দিল্লির যন্তর মন্তরে উত্তেজনা নেত্রকোণায় গাছে ঝুলন্ত সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার শিক্ষার গুণগত মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য হামের উপসর্গে দেশে একদিনে ৩ জনের মৃত্যু

দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

ভারতের রাজধানী দিল্লিতে ভোটাধিকার রক্ষা আন্দোলনে এবার নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি ও তরুণদের মুখপাত্র নেহা বোরাকে আটক করেছে পুলিশ।

জাতীয় রাজধানীর আইএনএ এলাকার কাছাকাছি স্থানে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ধরপাকড় চলাকালে তাঁকে আটক করা হয়। আইসা নেত্রী নেহা বোরা ও বিশিষ্ট সমাজকর্মী যোগেন্দ্র যাদবের যৌথ পরিচালনায় ‘দিল্লি হাট’ অভিমুখী প্রতিবাদী পদযাত্রাটি শুরু হওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযান পরিচালনা করে।

এর আগে যন্তরমন্তরে কঠোর পুলিশি বিধিনিষেধের কারণে নেহা বোরা বিক্ষোভ কর্মসূচি স্থানান্তরিত করে ‘দিল্লি হাট’-এ পালনের আহ্বান জানিয়েছিলেন। সে সময় তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দিল্লি হাটই এখন আন্দোলনকারীদের নতুন যন্তরমন্তর হয়ে উঠবে।

শনিবার (১০ অক্টোবর) যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তরুণ ও ছাত্রনেতারা দিল্লিতে জমায়েত হন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

তবে নির্ধারিত কর্মসূচি শুরু হওয়ার পূর্বেই পরিচিত ও শীর্ষস্থানীয় একাধিক মুখকে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। সিজেপির তথ্যমতে, কর্মসূচি শুরুর আগেই ইউটিউবার ধ্রুব রাঠি, সামাজিক কর্মী তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করা হয়। সিজেপি নেতৃত্ব পুলিশ ও প্রশাসনের এই অন্যায় ও দমনমূলক পদক্ষেপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category