সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

মেসির বাবা হোর্হে মেসি আর নেই

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

বিশ্বকাপের ধাক্কা সামলে ক্লাব ফুটবলে ফেরার পরপরই বড় শোকের খবর পেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন এই ফুটবল তারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মেসির বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁর বাবার। শৈশবে গ্রোথ হরমোনের সমস্যায় আক্রান্ত মেসির চিকিৎসার বন্দোবস্ত করা থেকে শুরু করে ১৩ বছর বয়সে স্পেনে পাড়ি জমানো সবকিছুতেই সামনে থেকে নেতৃত্ব দেন হোর্হে।

পরবর্তী সময়ে কেবল বাবাই নন, মেসির দীর্ঘদিনের এজেন্ট ও অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করেছেন হোর্হে। চুক্তি সম্পাদন থেকে শুরু করে মাঠের বাইরের সব বিষয় সামলাতেন প্রচারবিমুখ এই মানুষটি।

মৃত্যুকালে তিনি স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনি এবং চার সন্তান রদ্রিগো, মাতিয়াস, মারিয়া সোল ও লিওনেল মেসিকে রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category