শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক অভিযোগ করে বলেছেন, “জুলাই সনদের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে ঐকমত্য গড়ে উঠেছিল, বিএনপি তা কলঙ্কিত করেছে।”

শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের চলমান জনদুর্ভোগ লাঘবের দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “দেশের মানুষ ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের আন্দোলন, আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট নতুন এক রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ বৈষম্যহীন, ফ্যাসিবাদমুক্ত এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিল। সেই লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে দীর্ঘ আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।”

বিএনপির সমালোচনা করে তিনি দাবি করেন, “যখন জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সাংবিধানিক সংস্কারের যাত্রা শুরুর প্রস্তুতি চলছিল, তখন বিএনপি অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির সঙ্গে সমঝোতার মাধ্যমে সেই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।”

সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ অঞ্চলের ১১টি শরিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category