শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৩ Time View

ভিন্ন রাজনৈতিক মত ও আদর্শ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সামনে রেখে এবং বাংলাদেশকে ধারণ করে নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রতিটি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবে রূপ পায়।

অনুষ্ঠানে উপস্থিত রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি কমপ্লেক্স নির্মাণে রাজউকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category