শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের আদালতে তোলা হবে আজ

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে। আদালতের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, আজ স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র চোরাচালানের মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে। যদিও শুরু থেকেই মাদুরো তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন, তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের তদন্তের ভিত্তিতে এই বিচারকার্য শুরু করতে যাচ্ছে।

শনিবার ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর এক রুদ্ধশ্বাস অভিযানে তাদের বন্দি করার পর সরাসরি নিউইয়র্কে উড়িয়ে নেওয়া হয়। বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।

মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দায়িত্ব গ্রহণের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তীব্র হুঁশিয়ারির সম্মুখীন হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category