শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

এবার জুলাইয়ের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৯ Time View

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিরুদ্ধে এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। এ মামলায় তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি আবেদন দাখিল করা হয়। আবেদনে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়েছে।

পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবেদনটি শুনানি শেষে আগামী বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

এর আগে গত ১৬ জুলাই প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসিকিউশন জানিয়েছে, জুলাই হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তদন্তে তার সঙ্গে মোজাফফর হোসেনের কথোপকথনের সূত্র ধরে জুলাই হত্যাকাণ্ডে মোজাফফরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে প্রসিকিউশন। এ কারণেই মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category