মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ দিন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোয় কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি কার্যকর হচ্ছে। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে সার্বিক কোনো সরকারি সাধারণ ছুটি থাকছে না; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

ছুটি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক নোটিশ জারি করেছে। নোটিশে বুধবার বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

হিজরি সফর মাসের শেষ বুধবার ইসলামিক সংস্কর্তিতে ‘আখেরি চাহার সোম্বা’ হিসেবে পালিত হয়। এ দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে দোয় মাহফিল, জিকির ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category