সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শামীমা আক্তার মুন্নি (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে এলাকায় আলোচনা থাকলেও আত্মহত্যার বিষয়টি পরিবার থেকে স্বীকার করা হয়নি।

সোমবার দুপুরে ওই শিক্ষার্থীকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুন্নি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের শামিম হোসেনের মেয়ে এবং স্থানীয় চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল প্রকাশের পর মুন্নির মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলাফলের খবর জেনে সে আত্মহত্যা করেছে এমন গুঞ্জন উঠলেও পরিবারের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

নিহতের চাচা ইকবাল হোসেন জানান, ঘটনার সময় বাড়ীতে কেউ ছিল না। মুন্নি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, কোনো শিক্ষার্থী যেন পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে হতাশ না হয় বা কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ না নেয় সে বিষয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category