মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View

শরীয়তপুরের জাজিরায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একজনের হাত উড়ে যাওয়া সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে আটটার দিকে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তাঁর সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তাঁর অনুসারীদের বিরোধ চলছিল। রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকা জুড়ে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তমিজ খাঁ গ্রুপের সমর্থক রিপন মোল্লা বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণের আঘায়ে তাঁর একটি হাত আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, ককটেল বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজনের হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর থেকে সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category