মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View

সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার একটি আদালত। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করে তাঁকে হত্যা ও হত্যায় উসকানির অভিযোগে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করেন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, আদালতের সব বিচারক বাশার আল-আসাদকে দোষী সাব্যস্ত করার পক্ষে একমত পোষণ করেন। আদালত পর্যবেক্ষণ করে জানান, শিশুসহ একাধিক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা এবং অমানবিক নির্যাতনের জন্য তিনি সরাসরি দায়ী।

বিচারক তাঁর রায়ে উল্লেখ করেন, এসব অপরাধে সাবেক এই প্রেসিডেন্ট ছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। তিনি অপরাধ সংঘটনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কাঠামোর অপব্যবহার করেছেন।

রায়ে বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও সমপরিমাণ অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ভাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা ও আইনি তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২০২৪ সালের শেষ দিকে দীর্ঘ শাসনের অবসান ঘটার পর বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। ফলে এই বিচারিক প্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের রায় তাঁর অনুপস্থিতিতেই ঘোষিত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category