শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০১ Time View

লালমনিরহাটের কালীগঞ্জে মৎস্যজীবী দল নেতা রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, কালীগঞ্জ থানার ওসির প্রত্যাহার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমান আলী যাদুর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুষভান্ডার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা গোড়ল ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিকের প্রত্যাহার এবং ইমান আলী যাদুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু এবং সদস্য হুমায়ুন কবির বাবু।

বক্তারা অভিযোগ করেন, মৎস্যজীবী দল নেতা রমজান আলী হিস্টিংকে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং সাম্প্রতিক ঘটনাবলীর কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা অবিলম্বে রমজান আলীর মুক্তি, ওসির প্রত্যাহার এবং ইমান আলী যাদুর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category