বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
কক্সবাজার হবে আন্তর্জাতিক পর্যটন নগরী: অর্থমন্ত্রী বহিষ্কৃত এমপি নজরুলের বিষয়ে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সৌজন্য সাক্ষাৎ অপরাধ সংক্রান্ত টিআইবির তথ্য ও পুলিশের পরিসংখ্যানে গরমিল: ডিএমপি কমিশনার হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি: আসিফ মাহমুদ অসুস্থতার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টি প্রধানের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ ও উৎপাদনের হাব বানানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

সংগঠনের অগ্রগতিতে আল্লাহভীতি ও তাকওয়ার বিকল্প নেই: গোলাম পরওয়ার

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের মধ্যে সাংগঠনিক, রাজনৈতিক ও দ্বীনি-এই তিন ধরনের যোগ্যতা থাকতে হবে। এ তিনটি যোগ্যতার সমন্বয় ছাড়া সংগঠনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টায় দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায় এফপিএবি মিলনায়তনে আয়োজিত জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ গড়ে তুলতে হবে। এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারলেই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই কমবেশি দায়িত্ব রয়েছে। বিগত নির্বাচনের পর আল্লাহ তাআলা আমাদের যে সম্ভাবনার জায়গায় নিয়ে গেছেন, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। মাঠে আরও সক্রিয়ভাবে কাজ করে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখতে হবে।

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

সমাবেশে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category