বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী জাপানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, আটকা বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে: মাহবুবে রহমান শামীম মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী ককরোচদের তোপের মুখে সব মামলা প্রত্যাহারের উদ্যোগ শুভেন্দুর নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিলেন সেলিনা হায়াৎ আইভী নেতানিয়াহুর গ্রেপ্তার চান ৪৬ শতাংশ আমেরিকান

নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিলেন সেলিনা হায়াৎ আইভী

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আইভী।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী।

হাজিরা শেষে বেরিয়ে আইভী বলেন, “আমি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমিই কী অপরাধী? এর বিচার আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছেন। তারাই দেখবে।”

এদিকে, মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত এই মামলায় আইভীর আইনজীবীদের তাঁর পক্ষে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আইভীর উপস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ আইভীর হাজিরা ছিল। তিনি হাজিরা দিয়েছেন। তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে আসামির পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দেবেন—এই মর্মে আমরা বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত করেছিলাম। আজ আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

তিনি বলেন, যখন সাক্ষ্যগ্রহণ শুরু হবে এবং বিচারকাজ চলবে, তখন তাঁকে আদালতে আসতে হবে। যতদিন চার্জশিট না হয়, ততদিন আসামির পক্ষে আইনজীবীর হাজিরা চলবে। আইভী সর্বত্রই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বারবার এটি প্রমাণ করেছেন।

তিনি আরও জানান, শুধু এই মামলাতেই আদালত আইভীর আইনজীবীকে তাঁর পক্ষে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন। বাকি মামলাগুলোতে এখনো এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। রাতভর আইভীকে গ্রেপ্তার করতে আসা পুলিশের সঙ্গে এলাকাবাসীর বাকবিতণ্ডা চলে। পরবর্তীতে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকেরা পুলিশকে বাধা দেন এবং গাড়িবহরে হামলা চালান। এ ঘটনায় পরে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আইভীকেও আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category