শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইরানে ফের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, সাড়া দেয়নি কেউ

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ Time View

ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন শেষ শাহ শাসকের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। তবে তার এ আহ্বানে এবার সাড়া দেয়নি মানুষ।যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি।

গত মাসের শেষ দিকে ইরানে যখন এ বিক্ষোভ শুরু হয় এবং গত ৭ ও ৮ জানুয়ারি এটি সহিংস আকার ধারণ করে। ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার শঙ্কা দেখা দেয়।

রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন।

তবে ইরানের ভেতর তার প্রভাবের বিষয়টি নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক।

এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে, কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে।

রেজা পাহলভি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category