রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ইরানের আলোচক দলের প্রধান গালিবাফের পদত্যাগ

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৬ Time View

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচক দলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পদত্যাগ করেছেন। শুক্রবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অভ্যন্তরীণ মতবিরোধের জেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করার চেষ্টা করায় গালিবাফকে নিজ দেশে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। এই পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত তিনি পদত্যাগে বাধ্য হন। তার স্থলাভিষিক্ত হিসেবে কট্টরপন্থি নেতা সাঈদ জালিলির নাম আলোচনায় রয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও সরাসরি আলোচনার নেতৃত্ব দিতে আগ্রহী বলে জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর পাওয়া গেছে। পাকিস্তানের একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসলামাবাদে চলমান এই আলোচনায় বড় ধরনের সাফল্যের সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ শুক্রবার রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং সংলাপে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও কথা বলেছেন বলে ইরানি গণমাধ্যম দাবি করেছে। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে অন্তত নয়টি মার্কিন বিমানে প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মী ইসলামাবাদে পৌঁছানোর খবর পাওয়া গেছে, যা এই সংলাপের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category