সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

এক অর্থে র‍্যাব আর সেভাবে থাকছে না, বদলাতে পারে নামও: তথ্য উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৫ Time View

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আগের কাঠামোয় থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

র‍্যাব নিয়ে বক্তব্য দিতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, বাহিনীটি নিয়ে অতীতে যেসব বিতর্ক ও সমালোচনা ছিল, সেগুলো বিবেচনায় নিয়েই নতুনভাবে চিন্তা করছে সরকার। তার ভাষায়, “র‍্যাব আগের অর্থে থাকছে না। নাম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আছে।”

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে র‍্যাব পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের কথা বলেছেন। সেই আইনের মাধ্যমে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও মানবাধিকারসম্মত এলিট ফোর্স গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, দেশে বিশেষায়িত একটি বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেটি কী নামে পরিচালিত হবে এবং কী ধরনের কাঠামোয় কাজ করবে, তা নতুন আইনের মাধ্যমে নির্ধারণ করা হবে।

গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিভিন্ন সময়ে র‍্যাবের বিরুদ্ধে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা রয়েছে। এর আগে বিএনপিও দলীয়ভাবে বাহিনীটি বিলুপ্তির দাবি তুলেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category