শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীদের আন্দোলন। সোমবার (১০ আগস্ট) রাজ্য বিধানসভা অভিমুখে মিছিল নিয়ে গেলে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে হাজার হাজার শিক্ষার্থী রাজধানী রাঁচিতে জড়ো হন। নিয়োগ পরীক্ষায় সংস্কার ও অনিয়মের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন। অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহতোও মিছিলে অংশ নেন।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, “লাঠি নয়, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হতে পারে।” তার এমন বক্তব্যের মধ্যেই পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হলে কয়েকজন শিক্ষার্থী প্রবল জলধারার মধ্যেই নাচতে শুরু করেন। ঘটনাটি ভারতের আগের নিট আন্দোলনের দৃশ্যের কথা মনে করিয়ে দেয়।

এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাজ্য সিআইডি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারপার্সন এল খিয়াংতেকে গ্রেপ্তার করেছে। গত ২২ জুলাই তিনি পদ থেকে পদত্যাগ করেছিলেন।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে ১৬ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সরকার-নিযুক্ত প্যানেলের সঙ্গে একাধিক বৈঠক হলেও সমাধান হয়নি। গতকাল ষষ্ঠ দফার বৈঠকও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

শিক্ষার্থীরা অনিয়মের ঘটনায় সিবিআই তদন্ত এবং ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। তবে সরকার এর মধ্যে তিনটি পরীক্ষা বাতিল করতে সম্মত হয়েছে। ছয়জন বিক্ষোভকারী বর্তমানে অনশন করছেন।

রাজ্য সরকারের দাবি, শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন, তাদের মূল দাবিগুলো এখনো পূরণ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঁচির গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে ব্যারিকেড বসানোর পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বেশিরভাগ স্কুলও সোমবার বন্ধ রাখা হয়েছে।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category