শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৪ Time View

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সংঘটিত ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

শুনানিতে তিনি বলেন, শাপলা চত্বর ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ মামলায় শেখ হাসিনাকেই প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ওই অভিযানে হেফাজতে ইসলামকে দমন করার উদ্দেশ্য ছিল এবং ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে তদন্তে ইঙ্গিত মিলেছে।

তিনি আরও জানান, মামলাটির তদন্ত কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার লক্ষ্য রয়েছে। এ ঘটনায় ৩০ জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হতে পারে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রাণহানির ঘটনা ঘটে, যা পরবর্তীতে ‘শাপলা চত্বর ঘটনা’ হিসেবে পরিচিতি পায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তথ্যমতে, ঘটনাটিকে অত্যন্ত পরিকল্পিত হিসেবে দেখা হচ্ছে। তদন্তে এখন পর্যন্ত ঢাকায় অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category