মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫ Time View

চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিতে দেশের সব পরীক্ষা কেন্দ্রের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রশ্নপত্র আনা, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে পাঠানো এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেওয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অব্যবহৃত প্রশ্নপত্র নির্ধারিত পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে নিরাপদে সংরক্ষণ করতে হবে।

এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা প্রশ্নপত্রের কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না। প্রশ্নপত্রের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি তা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

এই নির্দেশনাটি দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, সব জেলা প্রশাসক (ডিসি), সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডকে তাদের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category