স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার হবে বলে। বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে শান্তি আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন আইনের চোখে ধুলো দিয়ে যারা পালিয়ে ছিল, তাদেরকেও আমরা গ্রেপ্তার করেছি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে ভারতের সাথে যোগাযোগ হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য। সে যদি নিজে বলে ফিরে আসবে সেটাতো ভালো। আমরা চাই তিনি এসে মামলার মুখোমুখি হোন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে যদি আদালতের নিষেধাজ্ঞা থাকে তাহলে গণমাধ্যমের উচিত সেটা মান্য করা।