মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফেনীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প: এআই ছবি পোস্ট তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় ঝাড়ু মিছিল সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু বিনিয়োগ: অর্থমন্ত্রী আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫ Time View

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিনিয়োগের জন্য প্রথম শর্ত হলো নিরাপদ, স্থিতিশীল ও আস্থার পরিবেশ নিশ্চিত করা। এ কারণে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও শিল্প বিকাশের জন্য কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা সবসময় এমন পরিবেশ চান যেখানে তাদের অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত থাকে। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলে বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে আগ্রহ হারাতে পারেন।

দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সিইআইজেডসহ সব অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category