রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা: নাহিদ ইসলাম গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে: বিরোধীদলীয় নেতা সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী মাত্র ১৫০ দিনেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহদী আমিন এআই-এর মাধ্যমে ট্রাফিক সিগনালের মতো হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী আমাকে ট্রল করে লাভ নেই: শিক্ষামন্ত্রী চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিরাপদ: মির্জা ফখরুল পেকুয়ায় ভাঙা বাঁধ ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী মেসিকে নিয়ে শাকিরার করা পোস্ট শেয়ার করলেন স্ত্রী আন্তোনেলা

পেকুয়ায় ভাঙা বাঁধ ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬ Time View

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ জুলাই) সকালে তিনি উপজেলার মেহেরনামা, উজানটিয়া ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ভেঙে যাওয়া বেড়িবাঁধের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় চকরিয়া ও পেকুয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় হাজারো পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করার নির্দেশ দেন। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধু অস্থায়ী সংস্কার নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উপকূলীয় জনপদকে নিরাপদ রাখতে সরকার কাজ করছে। প্রতিবছর একই স্থানে বাঁধ ভেঙে মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি আশ্বাস দেন।

পরে পেকুয়া উপজেলা পরিষদ মাঠে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিবছর বর্ষা মৌসুমে একই স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের ও লবণক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারা অস্থায়ী সংস্কারের পরিবর্তে দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান, যাতে ভবিষ্যতে একই ধরনের দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category