সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সন্ত্রাস ও মাদক দমনে পুলিশকে আরও কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তদন্ত ও অভিযানে পুলিশের আরও কিছু কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, সরকার সন্ত্রাসীদের নির্মূল করতে চায়। ঢাকা মহানগর ও অন্যান্য মহানগর এলাকায় যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category