মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Title :
গ্যাস সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হজযাত্রীদের সেবা উন্নত করতে এআই প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে সৌদি সংসদের দুই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চক্রান্তকারীদের ষড়যন্ত্রে বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা: রিজভী রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানালেন পরীমনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান ফলকার টুর্কের ইরান যুদ্ধে জড়ালে বড়ো ঝুঁকিতে পড়তে পারে দক্ষিণ কোরিয়া মার্কিন জাহাজ লক্ষ্য করে প্রথমবার ‘ডেস্ট্রয়ার-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের দেশে সাক্ষরতার হার বেড়ে ৭৭.৯ শতাংশ: ববি হাজ্জাজ

সংসদের দুই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সভাপতি হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়।

এদিন সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি

জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী, ২৬৩ ও ২৬৫ বিধিতে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরি (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।

পিটিশন কমিটিরও সভাপতি স্পিকার

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধির আওতায় নাগরিকদের বিভিন্ন পিটিশন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।

এ ছাড়া, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category