মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
গ্যাস সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হজযাত্রীদের সেবা উন্নত করতে এআই প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে সৌদি সংসদের দুই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চক্রান্তকারীদের ষড়যন্ত্রে বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা: রিজভী রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানালেন পরীমনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান ফলকার টুর্কের ইরান যুদ্ধে জড়ালে বড়ো ঝুঁকিতে পড়তে পারে দক্ষিণ কোরিয়া মার্কিন জাহাজ লক্ষ্য করে প্রথমবার ‘ডেস্ট্রয়ার-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের দেশে সাক্ষরতার হার বেড়ে ৭৭.৯ শতাংশ: ববি হাজ্জাজ

ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানালেন পরীমনি

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলার শিকার হয়েছেন। পরিবারের সদস্য ও ছোট শিশুর সামনে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পরীমনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলো কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

এর আগে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট শিশুর সঙ্গে অবস্থান করছিলেন বাঁধন। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, হামলাকারীদের কয়েকজন নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তারা বাঁধনকে ‘কুলাই জঙ্গি’ বলেও মন্তব্য করেন। এ সময় তাকে গালিগালাজ ও হেনস্তা করা হয়। ঘটনার মধ্যে সঙ্গে থাকা শিশুটিকে আতঙ্কে কাঁদতে শোনা যায়।

ঘটনার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় বাঁধন অভিযোগ করেন, পার্কে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার শরীরে কোকাকোলা ও পানি ছুড়ে মারা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে তার মোবাইল ফোনও পড়ে যায় বলে জানান তিনি।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাঁধন। পাশাপাশি বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। ইতালিতে তার ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সহশিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category