রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে তুষারধসে একটি পর্বতারোহী দলের অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন এবং ছয়জনের এখনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা বিভাগ।

স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে কাবারদিনো-বালকারিয়া অঞ্চলের মিজির পর্বতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দলের ওপর আকস্মিকভাবে তুষারধস নেমে আসে। এতে দলটির বেশ কয়েকজন বরফের নিচে চাপা পড়েন।

জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিরাপদ স্থানে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নিয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর পাশাপাশি নতুন করে তুষারধসের আশঙ্কা থাকায় উদ্ধারকারীদের সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category