শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২১৮ জন শিশু। তবে এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। অর্থাৎ শনাক্ত ও উপসর্গ মিলিয়ে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৬৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category